News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৩, ২০ ফেব্রুয়ারি ২০২৬

২০৩০ পর্যন্ত আর্সেনালে থাকছেন বুকায়ো সাকা

২০৩০ পর্যন্ত আর্সেনালে থাকছেন বুকায়ো সাকা

ছবি: সংগৃহীত

গত কয়েক মৌসুম ধরেই ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন ইংলিশ উইঙ্গার বুকায়ো সাকা। চলতি মৌসুমেও রয়েছেন দারুণ ছন্দে। তাই পুরোনো চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তার সঙ্গে চুক্তি নবায়ন করেছে আর্সেনাল।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নতুন চুক্তিতে স্বাক্ষর করেন সাকা। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, আর্সেনালের সঙ্গে তার নতুন চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত। এর আগে তার চুক্তি শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালে।

কোচ মিকেল আর্তেতার অধীনে অ্যাকাডেমি গ্র্যাজুয়েট সাকার চেয়ে বেশি মিনিট আর কোনো খেলোয়াড় মাঠে নামেননি। শৈশবের ক্লাব আর্সেনালের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতেও নিয়মিত মুখ সাকা।

২০১৮ সালে আর্সেনালের প্রথম দলে অভিষেক হয় তার। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ২৯৭ ম্যাচে করেছেন ৭৮ গোল। চলতি মৌসুমে কয়েকটি ম্যাচে অধিনায়কত্বও করেছেন এই তরুণ তারকা।

আরও পড়ুন: ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের

আর্সেনালের হয়ে তার একমাত্র ট্রফি এসেছে ২০২০ সালের  এফএ কাপ  জয়ের মাধ্যমে। তবে এবার সম্ভাব্য সব শিরোপার লড়াইয়েই আছে লন্ডনের ক্লাবটি, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন সাকা।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়