স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৩, ২৪ অক্টোবর ২০২৬

সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই: আব্দুল হাই সাইফুল্লাহ

সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই: আব্দুল হাই সাইফুল্লাহ

ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ । ছবি: সংগৃহীত

নিজ সন্তানের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।

তিনি বলেছেন, কে কী ভাবল বা বলল, তাতে কিছু যায় আসে না।

শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে সাইফুল্লাহ লেখেন, শিক্ষার্থীর প্রতি শাসন, স্নেহ ও যত্নেরও সীমারেখা আছে। বিশেষত ধর্মীয় শিক্ষকের ক্ষেত্রে এই নৈতিকতা হতে হবে আরও কঠোর। “পিতার মতো” কিংবা “বড় ভাইয়ের মতো” কোনো পরিচয়ই সীমালঙ্ঘনের বৈধতা দিতে পারে না। যিনি স্নেহ ও শাসনের সীমা বোঝেন না, শিক্ষকতার নৈতিক দায়িত্ব পালনের যোগ্যতা নিয়েই তার প্রশ্নের মুখে পড়া উচিত।

অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত এবং অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির পক্ষে মত দিয়ে তিনি লেখেন, অভিযোগ হলে নিরপেক্ষ তদন্ত চাই, অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আবার তদন্তের আগেই পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তও নয়। সত্য জানতে হবে, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর। এতে অপরাধের বিচার বাধাগ্রস্ত হয়, প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতাও নষ্ট হয়।

ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতার অভিযোগ ধামাচাপা দেওয়ার প্রবণতার সমালোচনা করে সাইফুল্লাহ লেখেন, নিজেদের অন্যায় আড়াল করব, আর অন্যের অন্যায়ে সরব হব এ কেমন নৈতিকতা? এটা আবার ধর্মীয় প্রতিষ্ঠান কেমনে হবে? কোদালকে কোদাল বলতে না পারলে আমরা নিজেরাই শুধরাতে পারিনি, বাকিদের ওয়াজ করব কোন যোগ্যতায়!

আরও পড়ূন: সৌদিতে হুতি হামলায় হতাহত দুই বাংলাদেশি, তীব্র নিন্দা বাংলাদেশের

পোস্টের শেষে তিনি লেখেন, ন্যায়বিচারের মানদণ্ড ব্যক্তি, পদ কিংবা প্রতিষ্ঠানভেদে বদলাতে পারে না। সব কথার শেষ কথা, নিজ সন্তানের নিরাপত্তায় কোনো কোনো ছাড় নাই এটাই শেষ কথা। কে কী ভাবল আর বলল, তাতে গুল্লি মারেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়