আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:০৩, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:৪০, ২২ অক্টোবর ২০২৬

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, মেলেনি ক্ষয়ক্ষতির তথ্য

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, মেলেনি ক্ষয়ক্ষতির তথ্য

ফাইল ছবি

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ৩৩ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের নাগকু অঞ্চলের একটি উচ্চ পার্বত্য এলাকায়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের (সিইএনসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের এলাকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার। ফলে দুর্গম ও উচ্চ পার্বত্য এলাকায় সংঘটিত এ ভূমিকম্পের প্রভাব এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পেতে আরও তথ্য প্রয়োজন।

আরও পড়ুন: ভূমিকম্প মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, প্রস্তুত ১০০ স্টেশন

ভূমিকম্পটি স্থানীয় এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়েছে বলে জানিয়েছে সিইএনসি। এর উৎপত্তিস্থল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পের পর সংশ্লিষ্ট এলাকায় হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স ও চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি)।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়