স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৬, ২৩ অক্টোবর ২০২৬

সৌদি আরবে হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে

সৌদি আরবে হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে

মো. শাহেদ আহম্মদ। ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের মরদেহ দেশে পৌঁছেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৬২ ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৫ মিনিটে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি।

এদিকে, শাহেদের বকেয়া বেতন, ভাতা ও চাকরিসংক্রান্ত পাওনা বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল বাংলাদেশ দূতাবাসের ব্যাংক হিসাবে জমা দিয়েছে তার নিয়োগদাতা প্রতিষ্ঠান সাদ আল-ইসা কন্ট্রাকটিং কোম্পানি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসীকল্যাণ বোর্ডের মাধ্যমে শিগগিরই এই অর্থ শাহেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: আবারও দাম্মাম-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত

৩৬ বছর বয়সী শাহেদ বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের বাসিন্দা। তিনি মো. রফিকুল ইসলাম ও শাহেরা বেগমের ছেলে। ২০১৩ সাল থেকে সৌদি আরবের জেদ্দায় প্লাম্বার হিসেবে কাজ করছিলেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়