স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪২, ২৩ অক্টোবর ২০২৬
আপডেট: ০৯:৪৩, ২৩ অক্টোবর ২০২৬

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি হাসপাতালে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় মন্ত্রীর চিকিৎসাসংক্রান্ত বিষয়েও বিস্তারিত তথ্য নেন তিনি।

একই সময়ে ড. আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি মন্ত্রীর প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

আরও পড়ুন: অভিন্ন ব্যানারে কওমি ৭ দলের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম সমমনা ইসলামী দল

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়