News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩০, ৯ মার্চ ২০২৬

মার্কিন দূতাবাস কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ

মার্কিন দূতাবাস কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবে নিযুক্ত মার্কিন সরকারের জরুরি নয় এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেশত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

রবিবার (৮ মার্চ) প্রকাশিত এক সতর্কবার্তায় সৌদি আরব ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সতর্কবার্তায় বলা হয়, সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের ইরানের সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসী হামলার ঝুঁকি, দেশত্যাগে সম্ভাব্য বিধিনিষেধ এবং সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত আইন বিবেচনায় রেখে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।

আরও পড়ুন: ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনি পুত্র মোজতোবা

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরান থেকে সৌদি আরবের বিভিন্ন স্থানে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির কারণেই এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়