বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১০, ৩ জুন ২০২৬

ফোর্বসের ৩০ অনূর্ধ্ব তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির

ফোর্বসের ৩০ অনূর্ধ্ব তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির

হানিয়া আমির। ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও জেন-জি তারকা হানিয়া আমির ক্যারিয়ারে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। শিল্প ও বিনোদন অঙ্গনে প্রভাব ও জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবে তিনি স্থান পেয়েছেন ফোর্বসের মর্যাদাপূর্ণ ‘৩০ অনূর্ধ্বে ৩০’ তালিকায়।

২০১৬ সালে  চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেকের পর থেকেই আলোচনায় আসেন হানিয়া আমির। পরবর্তী সময়ে নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি পাকিস্তানসহ আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

দর্শকপ্রিয় নাটক ‘ফির ওহি মোহাব্বত’-এ অভিনয়ের জন্য তিনি হাম অ্যাওয়ার্ডসে সেরা টেলিভিশন সেনসেশন (নারী) পুরস্কার লাভ করেন। এরপর একের পর এক সফল নাটকে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী থাকা পাকিস্তানি নারী তারকা হানিয়া আমির। সামাজিক যোগাযোগমাধ্যমটিতে তার অনুসারীর সংখ্যা প্রায় ২ কোটি।

সম্প্রতি তার অভিনীত ‘কাভি ম্যায় কাভি তুম’ এবং ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটক দুটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। এছাড়া ‘সাং-ই-মাহ’ নাটকে অভিনয়ের জন্য ২০২৪ সালে তিনি হাম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর মনোনয়ন পান। এর আগের বছর তিনি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড অর্জন করেন।

অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করছেন এই অভিনেত্রী। তার হাতে রয়েছে নতুন সিরিজ ‘জো বাচে হ্যায় সাঙ সামেট লো’, যা বিশ্বের অন্যতম বৃহৎ স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে। সিরিজটিকে পাকিস্তানের অন্যতম বড় অরিজিনাল প্রযোজনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন: সাত গুণ পারিশ্রমিক বাড়ালেন রাশমিকা!

ফোর্বসের এই স্বীকৃতি হানিয়া আমিরের ক্যারিয়ারে নতুন আন্তর্জাতিক স্বীকৃতি যোগ করল। এর মাধ্যমে বিশ্ব বিনোদন অঙ্গনে তার অবস্থান আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়