মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন সোহিনী
অভিনেত্রী সোহিনী সরকার। ছবি: সংগৃহীত
টলিউড অভিনেত্রী সোহিনী সরকারকে ঘিরে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে আলোচনার বিষয়। এ বিষয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেও সরাসরি কোনো নিশ্চিত তথ্য দেননি তিনি।
সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোহিনী বলেন, ‘এটা একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এখানে আমরা কাজ এবং পুরস্কার নিয়েই কথা বলতে চাই। সময় এলে প্রয়োজনীয় বিষয় অবশ্যই জানাব।’
তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনের আনন্দের খবর কখন এবং কীভাবে সবার সঙ্গে ভাগ করে নেওয়া হবে, সেই সিদ্ধান্ত তার এবং তার পরিবারের। উপযুক্ত সময় এলে বিষয়টি প্রকাশ করা হবে বলেও ইঙ্গিত দেন অভিনেত্রী।
২০২৪ সালের জুলাই মাসে সংগীতশিল্পী শোভন গাঙ্গুলীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহিনী সরকার। সম্প্রতি বিভিন্ন জনসমক্ষে তার অনুপস্থিতি এবং নিজের অভিনীত নতুন সিনেমা ‘ফেরা’র প্রিমিয়ারেও অংশ না নেওয়ায় তাকে ঘিরে মা হওয়ার জল্পনা আরও জোরালো হয়।
আরও পড়ুন: প্রতারণার মামলায় গ্রেফতার তৌহিদ আফ্রিদি
তবে এ বিষয়ে এখন পর্যন্ত সোহিনী সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








