স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫১, ২ জুন ২০২৬

২০২৬ সালের এইচএসসি ফরম পূরণের সময় বাড়ল

২০২৬ সালের এইচএসসি ফরম পূরণের সময় বাড়ল

ছবি: সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিলম্ব ফিসহ ফরম পূরণের সময়সীমা পুনরায় বাড়ানো হয়েছে। আগামী ১৫ ও ১৬ জুন পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।

সোমবার (১ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ১৫ থেকে ১৬ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

এছাড়া ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ সময়ও ১৬ জুন নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ

নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের সব কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়