রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও জ্বালানির জন্য দীর্ঘ লাইন
ছবি: সংগৃহীত
রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে আজও দেখা গেছে দীর্ঘ লাইন। সরবরাহ ঘাটতির কারণে কয়েকটি পাম্প এখনও স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি।
বুধবার (১১ মার্চ) সকালে তেল নিতে এসে মোটরসাইকেল ও গাড়ি চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। কেউ ফজরের নামাজের পর, কেউ আবার সাহরি খেয়েই লাইনে দাঁড়িয়েছেন। এমনকি গভীর রাত থেকেই অনেককে লাইনে অপেক্ষা করতে দেখা গেছে।
পাম্পের কর্মীরা জানান, জ্বালানি তেলের মজুদ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে সরকার নির্ধারিত পরিমাণ অনুযায়ীই তেল সরবরাহ করা হচ্ছে।
আরও পড়ুন: ঢাকায় ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৪
এদিকে চালকদের অভিযোগ, তেলের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়ছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি কেউ কেউ অবৈধভাবে তেল মজুদের অভিযোগও তুলেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








