News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪২, ১১ মার্চ ২০২৬

৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি,পথে আরও ৪

৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি,পথে আরও ৪

ছবি: সংগৃহীত

হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে।

বুধবার (১১ মার্চ) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, এলপিজি, এলএনজি ও জ্বালানি তেলবাহী আরো ৪টি জাহাজ দেশের পথে রয়েছে।

ব্রিফিংয়ে আবদুল্লাহ জানিয়েছেন, দেশের পথে জ্বালানিবাহী চারটি জাহাজের মধ্যে একটি আজ এবং দুইটি ১২ মার্চ ও ১৪ মার্চ বন্দরের জলসীমায় প্রবেশ করার কথা রয়েছে।

আরও পড়ুন: সোনার সঙ্গে রুপার দামও বাড়লো

তিনি আরও জানান, জ্বালানিবাহী সব জাহাজকে অগ্রাধিকার বার্থিং সুবিধা দেওয়া হচ্ছে। এ ছাড়া বহির্নোঙরে মাদার ভেসেলের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়