সোনার সঙ্গে রুপার দামও বাড়লো
ফাইল ছবি
টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বুধবার (১১ মার্চ) সকালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী: ২২ ক্যারেট: ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা।
সোনার দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ১৭৫ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৭০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যান্য ক্যারেট অনুযায়ী রুপার দাম: ২১ ক্যারেট: ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট: ৫ হাজার ৪৮২ টাকা, সনাতন পদ্ধতি: ৪ হাজার ৮২ টাকা।
আরও পড়ুন: ১৮ মার্চ সরকারি ছুটি, বন্ধ থাকবে সব আর্থিক প্রতিষ্ঠান
বাজুস জানিয়েছে, বাজার পরিস্থিতি অনুসারে সোনা ও রুপার দামের পরিবর্তন নিয়মিতভাবে করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








