News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:০৭, ২২ অক্টোবর ২০১৫
আপডেট: ০৪:২২, ১৬ মার্চ ২০২০

চয়ন খায়রুল হাবিবের উপকথা

চয়ন খায়রুল হাবিবের উপকথা

 

লো হোসনে আরা লো, মুনির হোসেন হাতিয়ার ঢাল দো

কিন্তু শারমিন রিমাকে মুনির হোসেন হত্যা করবার সাথে

রুপচান্দা মাছের বা সোনালি শব্দটার সম্পর্ক কি কাকতলিয় নয

 

মুনির হোসেনের প্রেমিকা হোসনে আরা খুকুকে

বাংলাদেশ রাষ্ট্র হত্যা করতে চেয়েছিল

রিমা হত্যায় যোগসাজশ আছে এরকম অনুমান করে

মাননিয় দায়রা জজ খুকুকে মৃত্যুদন্ড দিয়েছিল

রিমা হত্যার সাথে তার যোগসাজশের

কোন প্রমান না পেয়ে মাননিয় আপিলেট ডিভিশন

খুকুকে বেকসুর খালাস দিয়েছিল

সেইজন্যই মিলান কুন্ডেরা কখনোই উত্তর দিতে চা্য না

যখন তাকে কমিউনিস্ট পার্টির গুপ্তচরের অপবাদ দেয়া হয়েছিল

জয় ভাই, জিতু ভাই কখনোই বিশ্বাস করে না

যে ওরাই সোনালিকে গর্ভবতি অবস্থায় বিষ খাওয়ায় মেরে ফেলেছিল

 

জয় ভাই: উহু, বললে আর সাথে সাথে মেনে নিলাম, তা হচ্ছে না।

 

'সোনালি যে রুপচান্দা মাছ নয়

এবং পেটে ডিম থাকা রুপচান্দা মাছ যে বেশি দামে বিকায়

তা না জ়েনেই কি আমরা এই সস্তার তিন অবস্থার দেশে

এম, পি, শিল্পপতি হয়েছি এমনে এমনে।'

 

'বিশ্বাসের খেতা কিলাই। আমাকে বিলাই বললে,

আর কাপড় চোপড় খুলে প্রমান করতে ব্যাস্ত হয়ে যাব

যে আমি বিলাই নই, চোদ্দ পাগলের প্রলাপ প্রমানের কোন ইচ্ছা আমার নাই।'

 

'লোকজন  বিশ্বাস খেতে চাচ্ছে

তাই আমরা  বিশ্বাসের ফেরি করছি।জিঞ্জিরা মেড বিশ্বাস:

হোসনে আরা, মুনির হোসেন ঐখানেই ধরা

ওরা জিঞ্জিরা মেড কিতাবগুলার হিশাব এক্কেবারেই বুঝতে পারে নাই'

 

'যা হয় বাংলাদেশে, ওদেরকে কেন্দ্র করে

সংবাদপত্রের হোসনে-আরা-খুকু-পিপাসা পাকিস্তানিদের নয় মাসে

তিরিশ লাখ লোক'কে জেনোসাইডের রক্তপিপাসাকেও হার মানিয়েছিল।'

    

রুপচান্দার বন্দনা কিম্বা খুকুকে মৃত্যুদন্ড দেয়া মাননিয় দায়রা জজের রায়পত্র

 

রুপচান্দা লো রুপচান্দা লো রুপচান্দা তোর দুই বগলতলায়

সাতরায় জিয়ায় খলসায়

মানে তুই বতিচেল্লির ভিনাস উদোম

বগল-নোনায় নড়ে চড়ে ছটফটায় রুপচান্দার চঞ্চল লেঞ্জা

ভাজব না কি তরকারি বানাবো

না কি প্লাস্টারে ঢেকে নগর কেন্দ্রের শোভা বাড়াবো

বালু দিয়ে বালুচরে প্রতিমা গড়ালে

চামড়া আশ রুপ আর চান্দার ছল

সকল বগলসহ ফিরে যাবে হোথায়

সাগরের রুপকথায়

 

ঢেউয়ের পর ঢেউ দড়িদড়া হাল পাল

ভরাকোটালের জাল ও জেলেদের চাদমুখি কুচকাওয়াজে

চাদ হবে চান্দা শ্যওলারা শিকড়

রুপ যে কি অপরুপ সদ্য কামানো জামদানি-বগলে

আবার  অকস্মাৎ গজানো ঘাম ভেজা জরিদার পাতালে

লো লো লো রুপচান্দা মাখামাখি প্রত্যেকটা লোমে

রুপচান্দা তোর বগলে রুপচান্দা তোর কপালে

চুলে গালে বুকে পেটে কোমরে রানে তরানে পায়ের পাতায়

ঝাকে ঝাকে ঝাকে ঝাকে

ধরি আর ছাড়ি আর ধরা খাই সাতরাই জিয়াই খলসাই

 

সোনালি হত্যার সুরতহাল উদযাপন

 

সোনালি শব্দটাকে প্রথম দেখি ১৯৭৪ সালে

কে একজন না কি হাইজ্যাক করে নিয়ে এসেছিল,

তারপর গিলতে না পেরে

পাশের বাড়ির সিড়ি বারান্দায় রেখে চলে যায়।

 

ওখানে থাকত জয়, জি্তু দুই ভাই।

ওরা সোনালিকে রক্ষিতা করে বেশ আদর যত্নে রাখে।

তারপর সোনালি গর্ভবতি হলে ওকে বিষ খাওয়ায় মেরে ফেলে।

এরকমটা শুনেছিলাম বড় হবার পর।

 

লন্ডনে দেখা হয়ে গেল জয়, জিতু দুই ভাইয়ের সাথে

এক ভাই এম,পি, আরেক ভাই শিল্পপতি

সোহো'তে বেশ বেসামাল হালতে জয় ভাই বল্লো:

জিতু দেখেছিস এ-জায়গাটার নাম গোল্ডেন স্কয়ার

জিতু ভাই দেখলাম বিষন্ন হয়ে পড়লো

এবং দুই ভাই পেগের পর পেগ হুইস্কি উড়াতে থাকলো

 

আমিও তারপর চিৎকার করে উঠলাম:

লো সোনালি লো তোর পেটে জয় না জিতুর বাচ্চা

 

জয় ভাই বল্লো: হুক্কা হুয়া তা বলেছিশ সাচ্চা

 

জি্তু ভাই বল্লো: সবতো আমরা আমরাই

 

জয় ভাই বেশ দার্শনিক ভঙ্গিতে সমাপ্তি টানলো: 

সোনালির বাচ্চাটার নিশ্চয়ই তখন হৃদপিণ্ড গজিয়েছিল।

 

জোড়া খুনের দায়...

বহন করিবে বাংলাদেশ বংশ পরম্পরায়

চয়ন খায়রুল হাবিব
১০/০৮/০৯
লন্ডন

 

নিউজবাংলাদেশ.কম/টিএবি

 

চয়ন খায়রুল হাবিবের কবিতা

চয়ন খায়রুল হাবিবের দুইটি বই

শরতের সনেটগুচ্ছ ও ম্যাপেলথর্পের সাদাকালো

শবেবরাতের স্বরলিপি!

১৫ই আগস্ট সাইকাডেলিয়া

নভেরায় হংসনিল

 

 

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়