আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৯, ৩১ মার্চ ২০২১

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২৮ লাখ ছাড়ালো

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২৮ লাখ ছাড়ালো

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১২ কোটি ৮৯ লাখ এবং মৃতের সংখ্যা প্রায় ২৮ লাখ ১৮ হাজার।

বৈশ্বিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ড ও মিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী এই প্রতিবেদন লেখার সময় বুধবার বিকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১২ কোটি ৮৯ লাখ ৩২ হাজার ১৭৬ জন। এবং মৃতের সংখ্যা ২৮ লাখ ১৮ হাজার ৭৬২ জন।
বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন ২ কোটি ২০ লাখ ৮৫ হাজার ৩৮৯ জন, এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ৯৫ হাজার ৯৪৩ জন।
এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ কোটি ৪০ লাখ ২৮ হাজার ২৫ জন।

বিশ্বে আক্রান্ত ও মৃতের তালিকায় প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১০ লাখ ৯৭ হাজার ১৫৪ জন এবং মৃতের সংখ্যা ৫ লাখ ৬৪ হাজার ১৩৮ জন।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৬ লাখ ৬৪ হাজার ৫৮ জন এবং মৃতের সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৯৩৬ জন।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ভারতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২১ লাখ ৪৯ হাজার ৩৩৫ জন এবং মৃতের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৫০২ জন।
টানা সংক্রমণ বেড়ে যাওয়াতে তালিকায় বাংলাদেশের অবস্থান বর্তমানে ৩৩ তম যা আগে ছিলো ৩৪ তম। এবং করোনার উৎপত্তিস্থল চীনের অবস্থান ৯২ তম।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়