News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৮, ৯ মার্চ ২০২৬

টানা দ্বিতীয়বার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত

টানা দ্বিতীয়বার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত

ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো ভারত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে। রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা ধরে রাখে সূর্যকুমার যাদবের দল।

এই জয়ের সঙ্গে সঙ্গে ভারত একসঙ্গে পাঁচটি বড় রেকর্ডও গড়েছে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আগে কখনও হয়নি।

ভারতের গড়া পাঁচটি বড় রেকর্ড:

১. বিশ্বের প্রথম দল হিসেবে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা (২০০৭, ২০২৪, ২০২৬)। এর আগে দুইবার শিরোপা জিতেছিল ইংল্যান্ড (২০১০, ২০২২) ও ওয়েস্ট ইন্ডিজ (২০১২, ২০১৬)।

২. টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো টানা দুই আসরে শিরোপা জয়ের কীর্তি। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২৬ সালে ঘরের মাঠে আবারও শিরোপা ধরে রাখে ম্যান ইন ব্লু।

৩. ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা প্রথম দল ভারত। এর আগে কোনো দেশ নিজের মাঠে এই শিরোপা জেতেনি।

৪. সব ফরম্যাট মিলিয়ে পাঁচটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ে এশীয় দলের মধ্যে প্রথম ভারত। ঝুলিতে রয়েছে দুটি ওয়ানডে বিশ্বকাপ ও তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ।

৫. টানা তিন বছরে তিনটি আইসিসি ট্রফি জয়ের নজির: ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৬ সালে আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আরও পড়ুন: মাঠ কাঁপানো অপরাজিতা: বাধার দেওয়াল ভেঙে বাংলার নারীশক্তির জয়গান

এই ধারাবাহিক সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের আধিপত্য আরও দৃঢ় হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়