ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আসছেন বান কি মুন
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিতে ঢাকায় আসছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। শুক্রবার সন্ধ্যায় ঢাকায় আসবেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, শনিবার বান কি মুন আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে অংশ নেবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব।
বান কি মু এর আগে চলতি বছর ৯ জুলাই গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন। এছাড়া ২০১১ সালে জলবায়ুবিষয়ক সম্মেলনে যোগ দিতেও ঢাকায় এসেছিলেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/পিআর








