News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৯, ১০ মার্চ ২০২৬

ব্রাজিলের ফুটবলে বিরল ঘটনা, ২৩ খেলোয়াড় পেল লাল কার্ড

ব্রাজিলের ফুটবলে বিরল ঘটনা, ২৩ খেলোয়াড় পেল লাল কার্ড

ছবি: সংগৃহীত

ব্রাজিলের ফুটবলে বিরল এক ঘটনার সাক্ষী হলো ক্যাম্পোনাতো মিনেইরোর ফাইনাল, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ক্রুজেইরো ও অ্যাথলেটিকো মিনেইরোর ম্যাচে শেষ মুহূর্তের সংঘর্ষের ফলে মোট ২৩ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়।

বেলো হরিজন্তেতে অনুষ্ঠিত ফাইনালে একমাত্র গোলটি করেন কাইও জর্হে। তার গোলের মাধ্যমে ১-০ ব্যবধানে জয় পেয়ে ক্রুজেইরো ক্রুজেইরো শিরোপা জেতে। তিতের অধীনে দলটি ২০১৯ সালের পর প্রথমবার মিনাস জেরাইস রাজ্যের চ্যাম্পিয়ন হয়।

ম্যাচের শেষদিকে ঘটেছে অপ্রত্যাশিত ঘটনা। অ্যাথলেটিকো মিনেইরোর অ্যাথলেটিকো মিনেইরো গোলরক্ষক এভারসন লুজ ক্রুজেইরোর মিডফিল্ডার ক্রিস্টিয়ানকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে এবং বুকের ওপর হাঁটু দেন। এ ঘটনায় দুই দলের খেলোয়াড় সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তা কর্মী ও মিলিটারি পুলিশ মাঠে নেমে আসে।

ম্যাচ চলাকালে রেফারি মাতেউস ডেলগাদো কান্দানকান কোনো লাল কার্ড দেখাতে পারেননি। পরে পরিস্থিতি পর্যালোচনা করে মোট ২৩ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়—ক্রুজেইরোর ১২ জন এবং অ্যাথলেটিকো মিনেইরোর ১১ জন। ক্রুজেইরোর গোলদাতা কাইও জর্হেও শাস্তি পান। অ্যাথলেটিকোর লাল কার্ডপ্রাপ্ত খেলোয়াড়দের মধ্যে ছিলেন রেনান লোদি ও হাল্ক।

সিনিয়র পর্যায়ের ম্যাচে সর্বাধিক লাল কার্ডের রেকর্ড রয়েছে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের ম্যাচে, যেখানে ৩৬ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়েছিল।

ঘটনা নিয়ে হতাশা প্রকাশ করেছেন হাল্ক, তিনি বলেন, “এটি খুবই দুঃখজনক। এমন উদাহরণ আমরা রাখতে পারি না, কারণ এর নেতিবাচক প্রভাব পুরো বিশ্বে পড়ে।”

ক্রুজেইরোর কোচ তিতে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “সমর্থকদের ভালোবাসা ও সম্মান সবসময়ই আমার কাছে গুরুত্বপূর্ণ। কাজের প্রতি ভালোবাসা ও সততার কোনো ঘাটতি ছিল না।”

ঘটনার পরও ব্রাজিলীয় ফুটবল ফেডারেশন (সিবিএফ) কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

আরও পড়ুন: অভিষেক এশিয়ান কাপে শূন্য হাতেই ফিরছে বাংলাদেশ

এদিকে ব্রাজিলিয়ান সিরি ‘এ’-এর চলতি মৌসুমে চার ম্যাচ শেষে ক্রুজেইরো ১৭তম স্থানে, আর অ্যাথলেটিকো মিনেইরো ১৯তম স্থানে রয়েছে এবং এখনও কোনো জয় পায়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়