প্লে-অফের প্রথম লেগে পিএসজির নাটকীয় জয়
ছবি: সংগৃহীত
রিয়াল মাদ্রিদ-এর মতো প্লে-অফের প্রথম লেগে জয় পেয়েছে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৩-২ গোলে হারিয়েছে এএস মোনাকো-কে।
ম্যাচের শুরুতেই দারুণ চমক দেখায় মোনাকো। ১৮ মিনিটের মধ্যেই ফোলারিন বালোগুন-এর জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।
তবে ২৯ মিনিটে দেজিরে দুয়ে গোল করে ম্যাচে ফেরায় পিএসজিকে। এরপর ৪১ মিনিটে আশরাফ হাকিমি গোল করে সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরে যায়। মোনাকোর আলেক্সান্ডার গোলোভিন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সংখ্যাগত সুবিধা পায় পিএসজি। এরপর ৬৭ মিনিটে দুয়ের দ্বিতীয় গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
আরও পড়ুন: লা লিগায় শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া বার্সেলোনার
শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে পিএসজি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








