লা লিগায় শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া বার্সেলোনার
ছবি: সংগৃহীত
লা লিগায় শীর্ষস্থান দখলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করল বার্সেলোনা।কাতালান ডার্বিতে জিরোনার মাঠে ২–১ গোলে হেরে দুই পয়েন্ট পিছিয়ে রইল তারা। ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে বার্সা দ্বিতীয় স্থানেই রয়েছে, আর ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে বার্সা। চোট কাটিয়ে একাদশে ফেরা রাফিনা ছিলেন বেশ সক্রিয়। তার পাস থেকে লামিনে ইয়ামাল সুযোগ পেয়েও শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়।
জিরোনাও পাল্টা আক্রমণে হুমকি সৃষ্টি করে। ভিক্টর সিগানকভের ফ্রি-কিক বারের উপর দিয়ে যায়। প্রথমার্ধের ইনজুরি সময়ে ডেলি ব্লাইন্ডের ফাউলের ফলে পায় বার্সা পেনাল্টি। কিন্তু ইয়ামালের শট পোস্টে লেগে ফিরে আসে, যা ম্যাচের গতিপথ বদলে দেয়।
বিরতির পর ৫৯ মিনিটে জিরোনা এগিয়ে যায়; জুলেস কুন্দের ক্রস থেকে তরুণ ডিফেন্ডার কুবার্সি হেড করে বল জালে পাঠান। তবে দুই মিনিটের মধ্যেই সমতা ফেরায় জিরোনা ভানাতের ক্রস থেকে লেমার সহজে জালে গোল করেন।
এরপর চাপ বাড়তে থাকে স্বাগতিক দলের। বার্সার গোলরক্ষক জোয়ান গার্সিয়া একাধিক সেভ করে দলের পরিস্থিতি সামলান। ৮৬ মিনিটে জয়সূচক গোল পায় জিরোনা; বেলত্রানের নিচু শট জালে যায়। গোলের আগে ফাউলের দাবিও ওঠে, তবে আম্পায়ার তা আমলে নেননি। শেষ দিকে জোয়েল রোকা লাল কার্ড পেলেও ১০ জনের দল হিসেবে জয়ের ব্যবধান ধরে রাখে জিরোনা।
আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে ভারত
বার্সা কিংস কাপ (কোপা দেল রে)–এঅ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের পর টানা দ্বিতীয়বার পরাজয় ভুগল, ফলে শিরোপা দৌড়ে তাদের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








