সাকিবের দেশে ফেরা নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার
সাকিব আল হাসান। ফাইল ছবি
জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ২০২৪ সালে সবশেষ লাল-সবুজের জার্সিতে খেলেছেন। এরপর আর জাতীয় দলে দেখা যায়নি তাকে। মামলা সংক্রান্ত জটিলতার কারণে দেশের মাটিতেও আসেননি তিনি। একবার দেশে ফেরার উদ্দেশ্যে দুবাই পর্যন্ত এলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেন।
সম্প্রতি সাকিবের দেশে ফেরা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন রয়েছে, শিগগিরই দেশে ফিরে পাকিস্তান সিরিজে অংশ নিতে পারেন তিনি। তবে বিষয়টি নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।
এ প্রসঙ্গে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কথা বলেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ)-এর ইফতার অনুষ্ঠানে তিনি জানান, সাকিবের বিষয়ে ক্রিকেট বোর্ডের করণীয় সম্পন্ন করা হয়েছে।
ফারুক বলেন, সাকিবের ব্যাপারে ক্রিকেট বোর্ড থেকে যা যা করার দরকার ছিল, মামলার কাগজপত্র যথাযথ স্থানে দেওয়া হয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে। বোর্ডের দায়িত্ব আমরা পালন করেছি।
আরও পড়ুন: নেইমারের দুই গোলে সান্তোসের মৌসুমের প্রথম জয় নিশ্চিত
তিনি আরও বলেন, ক্রিকেট-সংশ্লিষ্ট সকলের মধ্যে সুষম সম্পর্ক বজায় রাখা জরুরি। কারণ সবার লক্ষ্য এক—বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








