রমজানে কাতারে এক হাজারের বেশি পণ্যে মূল্যছাড়
ছবি: সংগৃহীত
আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে এক হাজারেরও বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ছাড় দেওয়ার উদ্যোগ নিয়েছে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসে খাদ্য ও প্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। এ কারণে সাশ্রয়ী দামে পণ্য নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূল্যছাড়ের তালিকায় আটা, চিনি, পাস্তা, মুরগি, তেল, দুধসহ বিভিন্ন খাদ্যপণ্য রয়েছে। পাশাপাশি টিস্যু, ডিটারজেন্ট, ওয়াশিং পাউডারসহ প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রীও অন্তর্ভুক্ত করা হয়েছে।
খবর অনুযায়ী, মূল্যছাড়ের তালিকা দেশের সব বড় সুপারমার্কেটে পাঠানো হয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। রমজান মাসজুড়ে নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে কঠোর নজরদারি চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: সৌদি আরবে ২০২৬ সালের হজ ভিসা ইস্যু শুরু, প্রস্তুতি জোরদার
নির্ধারিত দামের বেশি নেওয়া হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








