স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০০, ৫ আগস্ট ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থান ছিল জনগণের জাগরণ: রিজভী

জুলাই গণ-অভ্যুত্থান ছিল জনগণের জাগরণ: রিজভী

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল অত্যাচার ও স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ জাগরণের বহিঃপ্রকাশ।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর গুলশানে জুলাই গণ-অভ্যুত্থান এবং গত ১৭ বছরের আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের শাসনামলে ফ্যাসিবাদী প্রবণতার উত্থান ঘটে এবং ক্ষমতা ধরে রাখতে নানা ধরনের দমন-পীড়ন চালানো হয়। তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক অধিকার খর্ব, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত এবং বিরোধী মত দমনে বলপ্রয়োগ করা হয়েছে।

তিনি আরও বলেন, ১৯৭২-৭৫ এবং ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে শিক্ষার্থী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন। আন্দোলন-সংগ্রামে সাধারণ মানুষের অংশগ্রহণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষারই প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: শহীদদের আত্মত্যাগে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ফখরুলের

বিএনপির এই নেতা বলেন, জনগণের সম্মিলিত আন্দোলনের শক্তির কাছে কোনো স্বৈরশাসন দীর্ঘদিন টিকে থাকতে পারে না। গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষের সংগ্রাম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়