স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৫, ৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:৩৬, ৩ অক্টোবর ২০২৬

ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য না দেওয়ার আহ্বান মার্কিন দূতাবাসের

ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য না দেওয়ার আহ্বান মার্কিন দূতাবাসের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস এ আহ্বান জানায়।

সতর্কবার্তায় বলা হয়, কোনো আবেদনকারীর অতীতে অভিবাসনসংক্রান্ত আইন লঙ্ঘনের ঘটনা থাকলে সে বিষয়ে কনস্যুলার কর্মকর্তাদের কাছে তথ্য থাকতে পারে। তাই ভিসা সাক্ষাৎকারের সময় এসব তথ্য গোপন করা বা ভুল তথ্য দেওয়া আবেদনকারীর জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, সাক্ষাৎকারের সময় আবেদনকারীদের সব প্রশ্নের উত্তর সত্য ও সঠিকভাবে দেওয়া উচিত। কোনো তথ্য গোপন করা, বিভ্রান্তিকর তথ্য দেওয়া কিংবা জাল নথিপত্র উপস্থাপন করা হলে ভিসা আবেদন বাতিল হতে পারে।

এ ধরনের মিথ্যা তথ্য বা জাল নথিপত্রের কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি বা স্থায়ী নিষেধাজ্ঞার মুখেও পড়তে হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।

আরও পড়ুন: বঙ্গোপসাগরের সম্ভাবনা কাজে লাগাতে আঞ্চলিক সহযোগিতায় জোর প্রধানমন্ত্রীর

দূতাবাস আবেদনকারীদের ভিসা প্রক্রিয়ার প্রতিটি ধাপে সঠিক ও সত্য তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়