স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৭, ২২ সেপ্টেম্বর ২০২৬

বাসের ভাড়া কিলোমিটারে বাড়লো ১৭ পয়সা

বাসের ভাড়া কিলোমিটারে বাড়লো ১৭ পয়সা

ছবি: সংগৃহীত

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাবে দূরপাল্লা ও রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে যাত্রীবাহী বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রীবাহী বাসের ভাড়া কিলোমিটারপ্রতি দূরপাল্লার পথে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছিল। তবে বৈঠকে উভয় ক্ষেত্রেই ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়।

গত এপ্রিল মাসে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়।

সর্বশেষ ভাড়া বাড়ানোর আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা ছিল। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এসব ভাড়ার সঙ্গে কিলোমিটারপ্রতি আরও ১৭ পয়সা যুক্ত হবে।

অন্যদিকে, দূরপাল্লার পথে ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা ছিল। তবে অনেক নন-এসি দূরপাল্লার বাসে আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তার কম করা হয়েছে। এসব বাসে তুলনামূলক বেশি ভাড়া নেওয়া হয়। এর সঙ্গে সেতু ও সড়কের টোলও যুক্ত হয়।

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: ডা. জাহেদ

নতুন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের পর দূরপাল্লা ও নগর পরিবহনে বাসের ভাড়া নতুন করে নির্ধারণ করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়