জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায়
ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতরের একটি মাত্র জামাত সকাল সাড়ে ৮টায় ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণ থেকে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাতটি অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।
সোমবার (১৬ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে প্রশাসক এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান বিচারপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এ ময়দানে নামাজ আদায় করবেন।
ভিআইপি ব্লকে পুরুষদের জন্য ২৫০ জন এবং নারীদের জন্য ৮০ জনের নামাজের ব্যবস্থা রয়েছে। এছাড়া ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন জাতীয় ঈদগাহ ময়দানে।
আরও পড়ুন: দিনাজপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রশাসক মো. আব্দুস সালাম আরও জানান, অজু, পয়োনিষ্কাশন ও সুপেয় পানির সুব্যবস্থা, সার্বক্ষণিক মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। নারী মুসল্লিদের জন্য আলাদা ব্লক ও পৃথক প্রবেশপথের ব্যবস্থা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








