দিনাজপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ মার্চ) সকাল সোয়া ১০টায় তিনি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। এ সময় স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
জানা গেছে, বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী বিশেষ বুলেটপ্রুফ বাসে সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের উদ্দেশে রওনা হবেন। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে তিনি একযোগে দেশের খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ঢাকাসহ ১৫ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন। সেখানে তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকের কবর পরিদর্শন করবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








