শাহজালাল বিমানবন্দরে আরও ২৪ ফ্লাইট বাতিল, মোট ৪৭৫
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে ঢাকার আকাশপথেও। নিরাপত্তা ঝুঁকির কারণে আরও ২৪টি ফ্লাইট বাতিল করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে করে এই বিমানবন্দরে মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫টিতে।
শনিবার (১৪ মার্চ) বিমানবন্দর সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার এই আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে।
আকাশপথ বন্ধ থাকায় ঢাকা থেকে ধারাবাহিকভাবে ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি এবং ১৪ মার্চ আরও ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজ-এর ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ২টি, গালফ এয়ার (বাহরাইন) ৪টি, কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস এয়ারলাইনস ৪টি, জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ৪টি এবং ফ্লাই দুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি ফ্লাইট।
নিউজবাংলাদেশ.কম/এসবি








