সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
সংবিধান সংস্কার পরিষদ গঠন ও কার্যক্রম নিয়ে জাতীয় সংসদের ফ্লোরে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবন-এ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা হবে এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি জানান, ১৫ মার্চের অধিবেশন শেষে সংসদ মুলতবি করা হবে। এরপর ঈদুল ফিতর-এর পর ২৯ মার্চ আবার সংসদের অধিবেশন শুরু হবে এবং এপ্রিল মাসজুড়ে তা চলবে।
আরও পড়ুন: সময়মতো অফিসে না আসাও বড় দুর্নীতি: স্বাস্থ্যমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই-বাছাই শেষে প্রতিবেদন আকারে তা সংসদে উত্থাপন করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








