News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৫, ১৩ মার্চ ২০২৬
আপডেট: ১৫:৫৬, ১৩ মার্চ ২০২৬

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর গেস্টহাউসের ভেতর থেকে সাত বাংলাদেশিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজন মারা যান।

নিহতরা হলেন- তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। গুরুতর দগ্ধ অপর দুজন হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের ফলে গেস্টহাউসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহত দুজনের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

তিনি আরও জানান, ঘটনাস্থলে খোঁজখবর নিতে হাইকমিশনের একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়