News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৯, ১৬ ডিসেম্বর ২০২৫

সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক

সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকে তার শারীরিক অবস্থা নিয়ে সুখবর দিয়েছেন বড় ভাই ওমর ফারুক।

সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুরের চিকিৎসকদের বরাতে ওমর ফারুক জানান, হাদির শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তার হৃদপিণ্ড আগের তুলনায় ভালোভাবে কাজ করছে এবং বর্তমানে তিনি স্থিতিশীল আছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরে নেওয়ার সময় হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তার অবস্থার অবনতি ঘটে। এ কারণে বিমানবন্দর থেকে সরাসরি তাকে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়।

ওমর ফারুক জানান, চিকিৎসকরা স্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করে প্রায় দুই ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখেন। এরপর হাদি চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন। ধীরে ধীরে তার শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন স্বাভাবিক হয়ে আসে।

আরও পড়ুন: বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে রেকর্ড গড়ল বাংলাদেশ

তিনি আরও জানান, হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর তার জন্য প্রয়োজনীয় সব গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা সোমবার দিবাগত রাতেই (বাংলাদেশ সময় রাত ২টা পর্যন্ত) সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তাকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে এবং সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়