News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৮, ১৬ ডিসেম্বর ২০২৫

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে রেকর্ড গড়ল বাংলাদেশ

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে রেকর্ড গড়ল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপনে বাংলাদেশ গড়েছে বিশ্বরেকর্ড। দেশের ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং রেকর্ড স্থাপন করেছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার পর আকাশে ঝাঁপ দিয়ে ইতিহাস গড়েন তারা। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এই ঐতিহাসিক প্যারাস্যুটিং প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী মিলিত ফ্লাইপাস্ট মহড়ায় আকাশে ঝলমল করে মহড়া প্রদর্শন করে।

আরও পড়ুন: মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল

প্যারাস্যুটিং প্রদর্শনীর মাধ্যমে দেশ নতুন করে প্রমাণ করল দেশের সাহসী তরুণদের দক্ষতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়