News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৪, ১৬ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল

মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর)  সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর স্মৃতিসৌধ সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হয়। এর আগে ভোর থেকেই আশপাশের এলাকায় ভিড় জমতে শুরু করে।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা স্মৃতিসৌধ প্রাঙ্গণে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে উপস্থিত হয়েছেন। এতে বীর শহীদদের বেদী ফুলে ফুলে ভরে উঠেছে।

আরও পড়ুন: হাদি হত্যাচেষ্টা, ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার

উল্লেখ্য, মহান বিজয় দিবস উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী চার স্তরের ব্যবস্থা নিয়েছে। নিয়মিত পোশাকের বাইরে সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন তারা

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়