News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৯, ১৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১১:০৪, ১৬ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যাচেষ্টা, ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার

হাদি হত্যাচেষ্টা, ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের এক ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানায়, রবিবার ভোরে কবিরকে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কবিরের গ্রামের বাড়ি পটুয়াখালীর বড় বিঘাই গ্রামে, যেখানে ফয়সালেরও জন্মভূমি।

এক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া দুই সন্দেহভাজন ফয়সাল ও আলমগীর ময়মনসিংহ সীমান্ত হয়ে ভারতে পালিয়ে গেছে। তারা প্রথমে মিরপুর থেকে আশুলিয়া, পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে পৌঁছে। এরপর মোটরসাইকেল যোগে ভুটিয়াপাড়া সীমান্ত পার হয়ে ভারতে চলে যায় এবং সেখানে অন্য একজন তাদের গ্রহণ করে।

এদিকে, প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার পরিবারের কয়েকজনকে- স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ ও বান্ধবী মারিয়া আক্তার লিমাকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর অনুমতি দিয়েছে আদালত। শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে পারাপারে সহায়তাকারী ফিলিপ স্নালের দুই সহযোগীকে আটক করেছে বিজিবি।

আরও পড়ুন: বিজয় দিবস উপলক্ষে দেশজুড়ে নিরাপত্তা জোরদার

প্রসঙ্গত, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হন হাদি। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্তর্বর্তী সরকার তার চিকিৎসার পুরো ব্যয় বহন করছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়