News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:০৯, ১৭ মার্চ ২০২৬

সোমবার ছিল শেষ কর্মদিবস, মঙ্গলবার থেকে টানা সাত দিনের ছুটি

সোমবার ছিল শেষ কর্মদিবস, মঙ্গলবার থেকে টানা সাত দিনের ছুটি

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের ছুটি। সোমবার (১৬ মার্চ) ছিল শেষ কর্মদিবস।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে এবারের ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।

স্বাভাবিক নিয়ম অনুযায়ী মঙ্গলবার (১৭ মার্চ) পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এরপর ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি নির্ধারিত ছিল। মাঝখানে ১৮ মার্চ বুধবার অফিস খোলা থাকার কথা থাকলেও মন্ত্রিসভার বৈঠকে ওই দিন ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। পরে ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

সরকারি ছুটির নির্ধারিত তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। এছাড়া ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদের আগে ও পরে দুই দিন করে মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি রয়েছে।

আরও পড়ুন: ঢাকা-মাওয়া ও যমুনা সেতুতে ঈদযাত্রার চাপ

এভাবে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার ফলে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ২৪ মার্চ থেকে সরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমাসহ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পুনরায় খুলবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়