News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৭, ১৬ মার্চ ২০২৬

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার। 

সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান একযোগে দেশের ৫৪টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী নিজে কোদাল হাতে খাল খননে অংশ নেন। স্থানীয় মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। তারা মনে করছেন, খালের পানির সমস্যা সমাধানে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এই কর্মসূচি বাস্তবায়িত হবে।

প্রধানমন্ত্রী সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা বিমানবন্দর থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। সৈয়দপুর পৌঁছে সড়কপথে কর্মসূচিস্থলে যান তিনি।

আরও পড়ুন: দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, দাম বাড়ানো হবে না: সেতুমন্ত্রী

এ কর্মসূচি গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দ্বারা শুরু করা খাল খনন কর্মসূচির ধারাবাহিকতা বহন করছে। তখন দেশের বিভিন্ন অঞ্চলে খালের মাধ্যমে বর্ষাকালে অতিরিক্ত পানি ধরে রাখার পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। জিয়াউর রহমান স্থানীয় জনগণকে সরাসরি উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিলেন এবং সেই সময় সারা দেশে ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করা হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়