News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৩, ৯ মার্চ ২০২৬

হাদির হত্যার আসামিদের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে: আইজিপি

হাদির হত্যার আসামিদের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে: আইজিপি

প্রেস ব্রিফিংয়ে আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত

নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুই আসামিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে।

সোমবার (৯ মার্চ) পুলিশ সদর দফতরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আইজিপি আলী হোসেন ফকির বলেন, দেশে আসামিদের অচিরেই ফিরিয়ে আনা হবে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশের প্রধান অঙ্গীকার এবং চাঁদাবাজদের কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। চাঁদাবাজ ও মাদক কারবারিদের তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে এবং প্রতিটি থানা হবে জিরো কমপ্লেইন সেন্টার।

আইজিপি বলেন, পুলিশের কোনো সদস্যকে অতিউৎসাহী ভূমিকা পালন করতে দেওয়া হবে না, তবে জনগণকে আইন মেনে চলতে হবে। কোনো নিষিদ্ধ সংগঠন যদি আইনবহির্ভূত কাজে জড়িত থাকে, তাদের ছাড় দেয়া হবে না।

পুলিশের দুর্নামের জন্য দায়ী কিছু সদস্যের বিষয়ে মন্তব্য করে আইজিপি বলেন, পুলিশে পদোন্নতি ও পদায়নে স্বজনপ্রীতি হবে না। সৎ ও যোগ্য লোককে নিয়োগ করা হবে, কারণ দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।

আরও পড়ুন: মার্কিন দূতাবাস কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ

সরকারের বিভিন্ন পরিকল্পনার বিষয়ে তিনি জানান, দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রতিটি থানায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানোর পরিকল্পনা চলছে। পাশাপাশি, পুলিশের পোশাক বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়