News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৭, ২৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১১:১৭, ২৬ ডিসেম্বর ২০২৫

নাইজেরিয়ায় বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র

নাইজেরিয়ায় বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 

দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

 আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ট্রাম্প বলেন, “আজ রাতে, কমান্ডার ইন চিফ হিসেবে আমার নির্দেশে, যুক্তরাষ্ট্র উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি শক্তিশালী ও প্রাণঘাতী হামলা শুরু করেছে।”

তিনি দাবি করেন, আইএস যোদ্ধারা নিরীহ খ্রিস্টানদের লক্ষ্যবস্তু করে নৃশংসভাবে হত্যা করেছে, যা বহু বছর ধরে, এমনকি শতাব্দীকালেও দেখা যায়নি।

ট্রাম্প আরও বলেন, “আমি আগেও এই সন্ত্রাসীদের সতর্ক করে দিয়েছিলাম- যদি তারা খ্রিস্টানদের হত্যা বন্ধ না করে, তাহলে তাদের কঠিন মূল্য দিতে হবে। আজ রাতেই সেই মূল্য দিতে হয়েছে।”

এদিকে আফ্রিকায় অভিযানের দায়িত্বে থাকা মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড (এএফআরআইকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, নাইজেরীয় কর্তৃপক্ষের অনুরোধে এই বিমান হামলা চালানো হয়েছে। এতে ‘একাধিক আইএস সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করা হয়।

আরও পড়ুন: নাইজেরিয়ার মসজিদে বোমা বিস্ফোরণে নিহত অন্তত ৫, আহত ৩৫

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে নাইজেরিয়া সরকারের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি “আরও অভিযান আসছে” বলে ইঙ্গিত দিলেও বিস্তারিত কিছু জানাননি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়