মধ্যপ্রাচ্যে সংঘাত নিয়ে ট্রাম্পকে কাতারের আমির
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তির ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত ‘বিপজ্জনক পরিণতি’ ডেকে আনতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি।
শনিবার রাতে দুই নেতার মধ্যে টেলিফোনে কথা হওয়ার কথা জানায় কাতার বার্তা সংস্থা।
কাতারি গণমাধ্যমের বরাত দিয়ে সৌদি গেজেট বলছে, দুই নেতা কাতার ও উপসাগরের অন্যান্য দেশে ইরানের ধারাবাহিক হামলার মধ্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যালোচনা করেন।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে সংঘাতে মার্কিন সেনা বন্দির দাবি ইরানের
ফোনালাপে কাতারের আমির চলমান সঙ্কট নিয়ন্ত্রণে আনার গুরুত্ব ও সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারে গুরুত্বারোপ করেন।
কাতারি গণমাধ্যম বলছে, দুই নেতাই আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা সুরক্ষিত রাখতে যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং উত্তেজনা কমাতে ও আরও সংঘাত এড়াতে রাজনৈতিক উপায়ের প্রতি সমর্থন জানান।
নিউজবাংলাদেশ.কম/এনডি








