News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

দেশের প্রতিটি ঘরে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেব: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

দেশের প্রতিটি ঘরে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেব: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

ছবি: সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বর্তমান যুগে আইসিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। এই খাতকে ঘিরে প্রধানমন্ত্রীর বিস্তৃত পরিকল্পনা রয়েছে। কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের প্রতিটি ঘরে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং হাইস্পিড ট্রেনসহ গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালুর নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি তিনটি বড় টেকপার্কে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, ধাপে ধাপে আইটি খাতকে এগিয়ে নেওয়া হবে এবং জনবান্ধব সরকার হিসেবে প্রযুক্তিসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। টাঙ্গাইল জেলার প্রতিটি উপজেলায় আইসিটি পার্ক স্থাপনের বিষয়েও ভাবনা রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: ঐক্যের বার্তা নিয়ে আইএসপিএবি’র ২৩তম বার্ষিক সাধারণ সভা

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ

পাঠকপ্রিয়