স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০১, ২২ এপ্রিল ২০২১

হেফাজত নেতা সানাউল্লাহ গ্রেফতার

হেফাজত নেতা সানাউল্লাহ গ্রেফতার

রাজধানীর পল্টন থানায় করা একটি মামলায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির কার্যনির্বাহী সদস্য মাওলানা সানাউল্লাহকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাত ২টার দিকে নিউমার্কেট এলাকার একটি মাদ্রাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ।

তিনি জানান, মাওলানা সানাউল্লাহ পল্টন থানার ওই মামলার এজাহারনামীয় আসামি। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়