News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৭, ২১ মার্চ ২০২৬

রোনালদোকে ছাড়াই পর্তুগালের দল ঘোষণা

রোনালদোকে ছাড়াই পর্তুগালের দল ঘোষণা

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফলে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচ থেকেও ছিটকে গেছেন এই তারকা ফুটবলার।

এর আগে নিষেধাজ্ঞার কারণে নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগালের সর্বশেষ ম্যাচেও খেলতে পারেননি রোনালদো। ওই ম্যাচে পর্তুগাল জাতীয় ফুটবল দল ৯-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দেয় আর্মেনিয়া জাতীয় ফুটবল দলকে। ম্যাচটিতে দারুণ পারফর্ম করেন ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও নেভেসরা।

রোনালদোর ইনজুরি নিয়ে তার ক্লাব আল-নাসর-এর কোচ জর্জে জেসুস বলেন, ‘আগের ম্যাচে ক্রিশ্চিয়ানো পেশির চোট নিয়ে মাঠ ছেড়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে, চোটটি প্রত্যাশার চেয়ে বেশি গুরুতর।’

তিনি আরও জানান, ‘তার বিশ্রামের পাশাপাশি চিকিৎসাও প্রয়োজন। এজন্য ক্রিশ্চিয়ানো চিকিৎসার জন্য স্পেনে যাবে, যেমনটা সাধারণত ইনজুরিতে পড়া খেলোয়াড়দের ক্ষেত্রে করা হয়।’

এদিকে, রোনালদোকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ। আগামী ২৮ মার্চ মেক্সিকোর বিপক্ষে তাদের মাঠে এবং ১ এপ্রিল আটলান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল।

প্রীতি ম্যাচের জন্য পর্তুগাল স্কোয়াড

গোলরক্ষক: দিয়েগো কস্তা, হোসে সা, রুই সিলভা

ডিফেন্ডার: ম্যাথিউস নুনেস, দিয়েগো দালোত, জোয়াও কান্সেলো, নুনো মেন্দেস, গঞ্জালো ইনাসিও, রেনাতো ভেইগা, অ্যান্তনিও সিলভা, টমাস আরাউহো

আরও পড়ুন: এশিয়ান কাপ শেষে দেশে ফেরা নারী দলকে বীরের সংবর্ধনা দিল ইরান

মিডফিল্ডার: রুবেন নেভেস, সামু কস্তা, ম্যাথিউস ফার্নান্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, রদ্রিগো মোরা

ফরোয়ার্ড: রিকার্ডো হোর্তা, পেদ্রো গঞ্জালেস, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইকাও, রাফায়েল লেয়াও, পেদ্রো নেতো, গঞ্জালো গুয়েদেস, গঞ্জালো রামোস।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়