News Bangladesh

ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৭, ১৮ মার্চ ২০২৬

ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার

ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ এবং শাওয়াল মাসের চাঁদ দেখার প্রতিবেদন পর্যালোচনায় বৃহস্পতিবার (১৯ মার্চ) সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সভায় দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করা হবে। ওই বৈঠক থেকেই নিশ্চিত করা হবে, দেশে কবে উদযাপিত হবে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

এদিকে, দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

চাঁদ দেখার তথ্য সরাসরি জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানাতে কয়েকটি নির্দিষ্ট টেলিফোন নম্বর সচল রাখা হয়েছে। নম্বরগুলো হলো- ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।

আরও পড়ু: ইবাদত ও মঙ্গলের রাত শবে কদর

এ ছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা নিজ নিজ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) চাঁদ দেখার তথ্য জানানো যাবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়