News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

এবারও জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

এবারও জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশে জনপ্রতি সাদাকাতুল ফিতর বা ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। এ বছর জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা ফিতরা ধার্য করা হয়েছে।গত বছর অর্থাৎ ২০২৫ সালেও সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার একই ছিল।

এ বিষয়ে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় সর্বসম্মতিক্রমে ১৪৪৭ হিজরি সনের জন্য ফিতরার এই হার নির্ধারণ করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও কমিটির সভাপতি মুফতি মাওলানা আবদুল মালেক। সভায় কমিটির অন্যান্য সদস্য এবং বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মুফতি আবদুল মালেক সাংবাদিকদের ফিতরার হার ঘোষণা করেন।

ফিতরার পরিমাণ নির্ধারণে ইসলামিক শরীয়াহর নিয়ম অনুযায়ী মুসলমানরা নিজ সক্ষমতা অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের মধ্যে যেকোনো একটি পণ্য বা তার বাজারমূল্য দিয়ে ফিতরা দিতে পারবেন।

আরও পড়ুন: রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি সৌদি কর্তৃপক্ষের

গম বা আটা দিয়ে ফিতরা দিতে হলে ১ কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’) প্রদান করতে হবে। এর বাজারমূল্য অনুযায়ী সর্বনিম্ন ফিতরা দাঁড়াচ্ছে ১১০ টাকা, যেখানে প্রতি কেজি ৬৫ টাকা ধরা হয়েছে। যব, খেজুর, কিসমিস ও পনিরের ক্ষেত্রে পরিমাণ ৩ কেজি ৩০০ গ্রাম (এক সা’) নির্ধারণ করা হয়েছে। মুফতি আবদুল মালেক জানান, যবের বাজারমূল্য ধরা হয়েছে ৫৯৫ টাকা (প্রতি কেজি ১৮০ টাকা), কিসমিস ২ হাজার ৬৪০ টাকা (প্রতি কেজি ৮০০ টাকা), খেজুর ২ হাজার ৪৭৫ টাকা (প্রতি কেজি ৭৫০ টাকা) এবং পনির ২ হাজার ৮০৫ টাকা (প্রতি কেজি ৮৫০ টাকা)। স্থানীয় খুচরা বাজার মূল্যের পার্থক্য অনুযায়ী যে কোনো পণ্য স্থানীয় মূল্য পরিশোধ করলেও ফিতরা গ্রহণযোগ্য হবে।

আব্দুল মালেকের পক্ষে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনূর রশীদ বক্তব্য পাঠ করেন। 

তিনি বলেন, কোনো ব্যক্তি যিনি নেছাব পরিমাণ সম্পদের মালিক, তার উপর নিজের এবং নির্ভরশীল ব্যক্তিদের জন্য ঈদের দিন সকালেই ফিতরা আদায় করা ওয়াজিব। ঈদের নামাজের আগে ফিতরা আদায় করা আবশ্যক।

চাঁদ দেখা সাপেক্ষে এবারের ঈদুল ফিতর মুসলমানরা আগামী ২০ বা ২১ মার্চ উদযাপন করবেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়