জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়
প্রতীকী ছবি
হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।
এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া সরাসরি জাতীয় চাঁদ দেখা কমিটিকে অবহিত করার জন্য নির্ধারিত টেলিফোন নম্বরগুলো হলো: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।
আরও পড়ুন: সৌদির ক্যালেন্ডারে ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু
আজ চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে দেশে পবিত্র রমজান মাসের রোজা শুরু হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








