News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১৯, ১৮ জুলাই ২০১৯
আপডেট: ১১:২৪, ১২ ফেব্রুয়ারি ২০২০

দুপুরে সংবাদ সম্মেলনে আসছেন জিএম কাদের

দুপুরে সংবাদ সম্মেলনে আসছেন জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে পরিবর্তিত পরিস্থিতিতে দলের সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলনে আসছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। 

বৃহস্পতিবার বেলা ১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এ সংবাদ সম্মেলন হবে।

দলকে ঢেলে সাজানোর বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

গত ১৪ জুলাই সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান এরশাদ।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়