স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪০, ১৬ জুন ২০২৬

উরুগুয়ের সঙ্গে ড্র করে চমক দেখাল সৌদি আরব

উরুগুয়ের সঙ্গে ড্র করে চমক দেখাল সৌদি আরব

ছবি: সংগৃহীত

ম্যাক্সিমিলিয়ানো আরোহোর শেষদিকে করা গোলে সৌদি আরবের বিপক্ষে ১-১ সমতায় ফিরেছে উরুগুয়ে। মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

ম্যাচের শুরুতে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও প্রথমার্ধের ৪১ মিনিটে কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় সৌদি আরব। আল জুয়াইরের ভাসানো বলে আবদুলহামিদের শট প্রথমে ঠেকান উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। তবে রিবাউন্ডে আল আমরি সহজেই বল জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

বিরতির পর আক্রমণের তীব্রতা বাড়ায় উরুগুয়ে। একের পর এক সুযোগ তৈরি করলেও সৌদি গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তায় বারবার ব্যর্থ হয় তারা।

অবশেষে ৮০তম মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরোহো গোল করে সমতা ফেরান। শেষ পর্যন্ত আর কোনো দলই জয়সূচক গোল করতে না পারায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

আরও পড়ুন: কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করল জার্মানি

ড্রয়ের ফলে উরুগুয়ে ও সৌদি আরব উভয় দলই একটি করে পয়েন্ট অর্জন করে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়