স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২১, ২৪ অক্টোবর ২০২৬

মাদরাসায় বলাৎকার রোধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী

মাদরাসায় বলাৎকার রোধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ছবি: সংগৃহীত

মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। এ ধরনের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি মাদরাসার মতো পবিত্র স্থানে যাতে এমন গর্হিত কাজ না ঘটে, সে বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দেন ধর্মমন্ত্রী।

সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, মাদরাসার মতো পবিত্র স্থানে এ ধরনের ঘটনা প্রতিরোধে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ইমাম সম্মেলনে সারা দেশ থেকে আসা ইমামদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে ইমামদের জোরালো বক্তব্য রাখতে হবে। সমাজে ইমামদের গ্রহণযোগ্যতা রয়েছে, তাই জনসচেতনতা তৈরিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

এ সময় বেতন-ভাতা বৃদ্ধির দাবিসহ নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ইমাম সমিতির নেতারা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়