স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪০, ৩ জুন ২০২৬

তিন দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: সংগৃহীত

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৪ জুন) ঢাকায় আসছেন। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর।

কূটনৈতিক সূত্র জানায়, সফরকালে হাকান ফিদান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

সফরের শেষ দিন ৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বিদ্যমান থাকলেও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহী আঙ্কারা। ফলে হাকান ফিদানের ঢাকা সফরে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে।

আরও পড়ুন: দেশের সব উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফর করেন। ওই সফরকালে তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তারই ধারাবাহিকতায় এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়