স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০২, ৩ জুন ২০২৬

দেশের সব উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত

দেশের সব উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ছবি: সংগৃহীত

দেশের সব উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বুধবার (৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। বাকি ৮টি উপজেলায় ইতোমধ্যে ১০০ শয্যার হাসপাতাল রয়েছে। সেখানে নতুন ভবন নির্মাণের প্রয়োজন রয়েছে।

তিনি আরও জানান, ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার কার্যক্রম নতুনভাবে শুরু করা হয়েছে। এ প্রক্রিয়ায় জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হবে।

মন্ত্রী বলেন, গ্রামীণ স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে প্রতিটি হাসপাতালে একজন নারী ও একজন পুরুষ ফিজিওথেরাপিস্টের পদ সৃষ্টি করা হবে।

তিনি আরও জানান, পাঁচটি বিভাগীয় শহরে ২০০ শয্যার শিশু বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে, যা আগামী ছয় মাসের মধ্যে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতালে পর্যাপ্ত জনবল ও আধুনিক সুবিধা নিশ্চিত করা হবে।

এছাড়া চীন-বাংলাদেশের যৌথ উদ্যোগে দেশের পাঁচটি বড় শহরে ১ হাজার শয্যার পাঁচটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। এসব হাসপাতাল আধুনিক নকশায় নির্মিত হবে এবং বিশেষায়িত সেবা প্রদান করবে।

আরও পড়ুন: খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত করে ঢেলে সাজানো হবে এবং স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়