স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৪, ৩ জুন ২০২৬
আপডেট: ১১:৩১, ৩ জুন ২০২৬

খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার (৩ জুন) এক অভিনন্দন বার্তায় তিনি ড. খলিলুর রহমানকে শুভেচ্ছা জানান। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

বার্তায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন।

এর আগে ড. খলিলুর রহমানের এ বিজয়ে অভিনন্দন জানিয়েছে চীন, ভারত, পাকিস্তান এবং মালদ্বীপ।

নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদরদপ্তরে স্থানীয় সময় মঙ্গলবার (২ জুন) সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ড. খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস। সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন।

মোট ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর রহমান পান ৯৯ ভোট, আর আন্দ্রেজ কাকাউরিস পান ৯১ ভোট। ৮ ভোটের ব্যবধানে জয়ী হয়ে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন।

আরও পড়ুন: প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

এই নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো একজন বাংলাদেশি কূটনীতিক জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন, যা বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়